মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন অনুষ্ঠান শেষ হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান
মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন অনুষ্ঠান শেষ হয়েছে। সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় পুলিশ সুপারের প্রতিনিধি বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, যুগ্ম পরিচালক (এনএসআই) কাজী কামাল হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে নজরুলসংগীত, লোকসংগীত, বাউল গান, আবৃত্তি, নৃত্য ও দলীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরিবেশনাগুলোতে জাতীয় কবির বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়।

পরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিতর্ক, রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নজরুলসংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হচ্ছে। জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অনুষ্ঠান বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।