ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত এলাকায় যায়। একই সময় নবীর হোসেনসহ আরো কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন মারা যান এবং তার লাশ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরছালিন গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহতদের লাশ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আরো কয়েকজন বাংলাদেশী তরুণ আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত না হলেও আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত এলাকায় যায়। একই সময় নবীর হোসেনসহ আরো কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন মারা যান এবং তার লাশ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় নবীর হোসেনকেও ভারতে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দু’জন চোরাচালানের সাথে জড়িত ছিলেন। লাশ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সাথে যোগাযোগ চলছে।