কক্সবাজার অফিস
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত নামের এক এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার আলি হোসেনের ছেলে। তিনি চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সৈকতে দায়িত্বরত সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো: ওসমান জানান, সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসেন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান।
বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।



