টাঙ্গাইলে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইলে শিশু আয়েশার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
টাঙ্গাইলে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন |নয়া দিগন্ত

টাঙ্গাইলে শিশু আয়েশার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল আদালত এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, গত ৮ মার্চ বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পোষ্টকামারী গ্রামের হাসেম মিয়ার আট বছরের শিশু কন্যা আয়েশাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে প্রতিবেশী আজমির হোসেন (১৬) নামে মাদকাসক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। সেই আজমিরের ফাঁসির দাবিতে নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন- নিহত আয়েশার বাবা হাসেম মিয়া, মা রেহেনা আক্তার, ফজলু মিয়া, শাহজাহান মিয়া, আবুবকর সিদ্দিকী প্রমুখ।