নাটোরের লালপুরে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস ভোক্তা ও ক্রেতা সাধারণের নিকট ন্যায্যমূল্যে সরবরাহের জন্য বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেনের নেতৃত্বে উপজেলায় অবস্থিত তেল পাম্প, জ্বালনি তেল বিক্রয় কেন্দ্র ও এলপিজি গ্যাসের দোকান তদারকি করা হয়।
এসময় তিনি জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ক্রয়মূল্য যাচাইপূর্বক বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য সতর্ক করা হয় এবং তাদের বিক্রয় কেন্দ্র অথবা দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় নির্ধারিত মূল্যের চেয় অতিরিক্ত মূল্যে বাসের টিকেট বিক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা কোচ আরপি স্পেশাল রোকেয়া পরিবহন বাসের লালপুর কাউন্টারে অভিযান পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লালপুর বাজারে দুটি মিষ্টির দোকানে দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রত্যেকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



