মাদক কারবারির সাথে সখ্য

এবার সাভার থানার ওসি আরমান আলী ক্লোজড

এর আগে একই ঘটনায় সোমবার (২৫ মে) সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজ করা হয়েছে
সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজ করা হয়েছে |ফাইল ছবি

এক মাদক কারবারির সাথে সখ্যতার অভিযোগে সাভার মডেল থানার তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর এবার থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) তাকে ক্লোজ করা হয় বলে এদিন দুপুরে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

জানা গেছে, সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লার ‘শীর্ষ মাদক কারবারি’ শামীম রেজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি সত্ত্বেও তাকে গ্রেফতার করতে না পারা এবং যথাযথ ব্যবস্থা না নেয়ায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় সোমবার (২৫ মে) সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে আজ মঙ্গলবার একই ঘটনায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

উল্লখ্য, গত ২২ মে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাসন মহল্লার শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় নিউজ করতে যান দেশ টিভি ও এসএ টিভির সাংবাদিক এবং তাদের ক্যামরাম্যান ও গাড়িচালক। এসময় শামীমের লোকজন তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনো শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মাদক কারবারি শামীম রেজা (৩৫) রাজশাহী জেলার শাহমখদুম উপজেলার ভোলাবাড়ি এলাকার আকবর আলীর ছেলে। বর্তমানে সাভার পৌর এলাকা রাজাশন পালোয়ানপাড়ার বাসিন্দা।