উন্নত নড়িয়া-সখিপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন এমপি শফিকুর রহমান কিরন

শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শফিকুর রহমান কিরন উন্নত ও আধুনিক নড়িয়া-সখিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
উন্নত নড়িয়া-সখিপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন এমপি শফিকুর রহমান কিরন
উন্নত নড়িয়া-সখিপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন এমপি শফিকুর রহমান কিরন |নয়া দিগন্ত

শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শফিকুর রহমান কিরন উন্নত ও আধুনিক নড়িয়া-সখিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাইউম খানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান কিরন বলেন, ‘নড়িয়া-সখিপুরকে একটি উন্নত, আধুনিক ও সেবাবান্ধব অঞ্চলে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে নড়িয়া-সখিপুরে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।