সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শৈলডুবি এলাকায় গাছবোঝাই নছিমনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক জুলহাস মাতুব্বর গুরুতর আহত হন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় গাছবোঝাই একটি নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস মাতুব্বর (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নছিমনের চালক ছিলেন।

স্থানীয়রা জানায়, শৈলডুবি এলাকায় গাছবোঝাই নছিমনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক জুলহাস মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘নিহতের লঅশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’