দুমকিতে এইচএসসি পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ২ পরীক্ষার্থী বহিষ্কার

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ
দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ |নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন নোমান ও অমি আক্তার। তারা দুমকি সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা যায়, আগের দিনের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র তারা বাইরে নিয়ে যান। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেই উত্তরপত্র মূল খাতার সাথে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাঁদের হাতেনাতে আটক করেন।

পরে তাদের কেন্দ্র সচিবের দফতরে নেয়া হলে ঘটনাটি পর্যালোচনা করে পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’