যশোরের চৌগাছায় সরকারিভাবে যাকাত উত্তোলন ব্যবস্থা ও সমাজে দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ।
হাফেজ ফিরোজ রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
সেমিনারে বক্তরা সমাজ, দেশ থেকে দারিদ্রকে বিমোচনে যাকাতের গুরুত্ব বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।



