মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা শিবির কতৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ছাত্রদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ও রোপণ করা হয়।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চালা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হয়।
উপজেলা শিবিরের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি মো: মনিরুজ্জামান, উপজেলা শিবিররের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম খান সহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।



