দাঁড়িপাল্লা সব ধর্মের মানুষের আস্থার প্রতীক : আবু বক্কর মোল্লা

দাঁড়িপাল্লা এখন শুধু জামায়াতে ইসলামীর প্রতীক নয়, বরং এটি সমগ্র বাংলাদেশের সব সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। দেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা দাঁড়িপাল্লাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ
সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেছেন, ‘দাঁড়িপাল্লা সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের আস্থা আর ভরসার প্রতীক।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে ছাতকে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু বক্কর মোল্লা বলেন, ‘দাঁড়িপাল্লা এখন শুধু জামায়াতে ইসলামীর প্রতীক নয়, বরং এটি সমগ্র বাংলাদেশের সব সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। দেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা দাঁড়িপাল্লাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। বর্তমানে দেশে সবচেয়ে জনপ্রিয় প্রতীক হলো দাঁড়িপাল্লা, যার কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব ধর্মের মা-বোনেরা তাদের চাকরি ও ব্যবসাসহ হাটে-বাজারে নিরাপদে যেতে পারবেন। স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সব ধর্মের মা-বোনেরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। কেউ বাধা দেবে না। বরং জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ তার অধিকার ফিরে পাবে, এগুলো আপনাদের নাগরিক অধিকার। কোনো আদর্শই নারীর এ অধিকার নিশ্চিত করতে পারেনি। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট তথা জামায়াতের কাছে এ দেশের মা-বোনেরা নিরাপদ। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরকে বিজয়ী করতে নারী ভোটারদের ভূমিকা ছিল অনস্বীকার্য।’

মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোট চেয়ে তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লা একমাত্র ভরসার নাম। দাঁড়িপাল্লা প্রতীকে সালাম মাদানী নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। সারাদেশে দাঁড়িপাল্লার এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সুশাসনের সমাজ গঠন করা হবে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান ও ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারবে। আগামী নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দলের আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করা হবে।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশিদ, ছাতক উপজেলা আমির মাওলানা আকবর আলী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।