রাজশাহীতে সমকালীন প্রেক্ষাপটে মহানবীর (সা:) নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার

বক্তারা মহানবীর (সা:) জীবনাদর্শ থেকে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা, জবাবদিহি ও সুশাসনের শিক্ষা গ্রহণ করে সমকালীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীর ম্যাপ
রাজশাহীর ম্যাপ |ফাইল ছবি

সমকালীন প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর নৈতিক শিক্ষা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে ‘সমকালীন প্রেক্ষাপটে মহানবীর (সা:) নৈতিক শিক্ষা ও সুশাসন প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে বক্তারা মহানবীর (সা:) জীবনাদর্শ থেকে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা, জবাবদিহি ও সুশাসনের শিক্ষা গ্রহণ করে সমকালীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি আলী হাসান উসামা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা আবুল কাশেম ফারুকী ও চিকিৎসক ডা: রেজাউল করিম।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন সমন্বিত পেশাজীবী পরিষদের সভাপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন।

সেমিনারটি সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ও ফজলুল হক তুহিন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মজিজুল হক।