আধুনিক কয়রা গড়তে ধানের শীষে ভোট দিতে হবে : আজিজুল বারী হেলাল

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হবে।

গোলাম রব্বানী, কয়রা (খুলনা)

Location :

Koyra
নির্বাচনী জনসভায় আজিজুল বারী হেলাল
নির্বাচনী জনসভায় আজিজুল বারী হেলাল |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘বিগত দিনে সঠিক নেতৃত্বের অভাবে কয়রা-পাইকগাছার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কেবল লুটপাট আর সরকারি অর্থ অপচয় করা হয়েছে। জনকল্যাণে কোনো কাজে আসেনি। তাই এ জনপদের মানুষের ভাগ্যেরও কোনো উন্নয়ন ঘটেনি। আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কয়রা উপজেলা বিএনপি এই নির্বাচনী জনসভার আয়োজন করে।

আজিজুল বারী হেলাল বলেন, ‘গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সুযোগ এসেছে ভোট দেয়ার। এই নির্বাচনে একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে ফায়দা আদায়ের চেষ্টা চালাচ্ছে। এবার জনগণ তাদের রুখে দেবে।’

তাই একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হবে।’

কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা বিএনপি সদস্য এম এ হাসানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভেকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, মো: তৈয়বুর রহমান, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল। এতে আরো বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব সাঈদ হোসেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, রুপসা উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্লা সাইফুল ইসলাম, মোল্লা কবির হোসেন, নাজমুস সাকিব, ওহিদুজ্জামান ডাবলু, কয়রা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট শেখ আ: রশিদ, বায়জিদ হোসেন, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আ: মজিদ মিস্ত্রি, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, নুর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডা: নুরুল ইসলাম খোকন, আ: রহমান বাচ্চু, অ্যাডভোকেট আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আয়ুব আলী, ওসমানী গনি, বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইঞ্জিানয়ার জাহিদুর রহমান শোভন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মো: শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন, মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ।