টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ঘণ্টাব্যাপী অভিযান শেষে তাকে আটক করা হয়।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Sakhipur
আটক মাদককারবারি হারুন
আটক মাদককারবারি হারুন |নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন নামের এক মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ঘণ্টাব্যাপী অভিযান শেষে তাকে আটক করা হয়।

আটক হারুনের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামে। তিনি একই গ্রামের ফয়েজ আলীর ছেলে বলে জানা গেছে।

সখীপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এ মাদককারবারিকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করা হচ্ছে। এরপরে তাকে টাঙ্গাইল ডিবি দক্ষিণ কার্যালয়ে নেয়া হবে।