নড়াইলের কালিয়ায় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশি অস্ত্রসহ খবির মোল্লা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার খবির মোল্লা কালিয়ার সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।
এদিকে খবির মোল্লাকে গ্রেফতারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী তার ফাঁসির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।
র্যাব জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



