জৈন্তাপুরে ট্রাকচাপায় পাওয়ার টিলারের চালক নিহত

সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় পাওয়ার টিলারে (হাইড্রলিক ট্রলি) থাকা আরোহী মো: আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক চা বাগানের কর্মকর্তা নিহত হয়েছেন।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
জৈন্তাপুরে ট্রাকচাপায় পাওয়ার টিলারের চালক নিহত
জৈন্তাপুরে ট্রাকচাপায় পাওয়ার টিলারের চালক নিহত |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় পাওয়ার টিলারে (হাইড্রলিক ট্রলি) থাকা আরোহী মো: আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক চা বাগানের কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মরহুম সৈয়দ আহমদ মোল্লার ছেলে এবং হাবিবনগর চা বাগানের কৃষি উন্নত প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৫২০৯) ও চা বাগানের একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।