যশোরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

বিএনপির দলীয় কার্যালয় থেকে র‌্যালিসহকারে শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উদযাপন |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।

সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‌্যালিসহকারে শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সাবেক মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।