বড়াইগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের গণমিছিল

‘আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি, জুলুম, নির্যাতনের কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না।’

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থীর নেতৃত্বে গণমিছিল
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থীর নেতৃত্বে গণমিছিল |নয়া দিগন্ত

নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

গণমিছিল ও পথসভায় প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির প্রভাষক আব্দুল আলিম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জি এম আক্কাস আলীসহ (তাহাস) ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা।

গণমিছিল শেষে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি, জুলুম, নির্যাতনের কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না।’

তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক দু’টি উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সেইসাথে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।