গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে সৌদি আরবের রিয়াদ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আব্দুর রহিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ মাগরিব উপজেলার বঙ্গবীর ঈদগাহ মাঠে জানাজার নামায শেষে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুর রহিম গত ২৯ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল গ্রামে।
দুর্ঘটনার পর তার লাশ সৌদি আরবের আবকিক জেনারেল হাসপাতালের হিমাগারে সংরক্ষিত ছিল।
তার স্ত্রী নাসিমা বেগমের আবেদনের প্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলারের মাধ্যমে সব প্ৰক্ৰিয়া শেষে মঙ্গলবার সকালে তার লাশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।



