বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভায় সংস্কৃতি সচিব কানিজ মওলা

৩১ আগস্ট সারাদেশে নজরুল বর্ষের প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে বরিশাল বিভাগীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভায় সংস্কৃতি সচিব কানিজ মওলা
বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভায় সংস্কৃতি সচিব কানিজ মওলা |নয়া দিগন্ত

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে বরিশাল বিভাগীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশে একযোগে সকল জেলা ও উপজেলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

প্রতিযোগিতায় থাকছে— নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন (বিভিন্ন বয়সে বিভিন্ন রূপে নজরুল), অভিনয় (নজরুল রচিত গল্প/নাটক অবলম্বনে) এবং নজরুল সংগীতভিত্তিক নৃত্য।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী হোসনে আরা বেগম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব ও সোহরাব হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার প্রমুখ।

সভায় বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসক, শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক, শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক, নজরুল গবেষক ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।