জাতীয় শিক্ষা সপ্তাহে ভাঙ্গার শ্রেষ্ঠ শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান

শনিবার বিকেল ৫টায় ভাঙ্গা উপজেলা হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
জাতীয় শিক্ষা সপ্তাহে ভাঙ্গার শ্রেষ্ঠ শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান
জাতীয় শিক্ষা সপ্তাহে ভাঙ্গার শ্রেষ্ঠ শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান। কবিতা আবৃত্তি, নাত ও লোকসঙ্গীতে ‘ক’ বিভাগে তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শনিবার বিকেল ৫টায় ভাঙ্গা উপজেলা হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আবু-জাহের এবং বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

মুস্তাকিম নাদিয়ান দৈনিক নয়া দিগন্তের ভাঙ্গা উপজেলা সংবাদদাতা এ.টি.এম. ফরহাদ নান্নু এবং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারুফা শারমিনের সন্তান।

মুস্তাকিম নাদিয়ান তার এই সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে গত বছরও একই বিষয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।