পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আবাসিক এলাকায় পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন— পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে সোহাগ হাওলাদার (৪৫), খদ্দের হিসেবে আবু হানিফ (৪২) এবং দুই নারী তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগ হাওলাদারের বাড়ি সলিমপুর গ্রামে হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার বসতঘরে অবৈধ পতিতাবৃত্তি পরিচালনা করে আসছিলেন। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা ওই বাড়িতে পতিতা ও খদ্দের অবস্থানের তথ্য দেয়। পরে ওই সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। গ্রেফতার দুই নারী, খদ্দের ও পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে সোহাগ হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।



