মেলান্দহে নদীর তীর থেকে বালু ও মাটি কাটার দায়ে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Location :

Melandaha
মেলান্দহে বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে
মেলান্দহে বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে |নয়া দিগন্ত

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি দায়ে তিন ব্যক্তিকে ৩ লাখ ৬০ হাজার টাক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার দাঁতভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজরাবাড়ি পৌরসভার দাঁতভাঙ্গা সেতুর পাশে নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিলেন কয়েকজন বালু ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বালু ব্যবসায়ী মো: হামজা, মো: আলমগীর ও আনিছুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনটি মামলায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে চারটি মামলায় আরো ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, দাঁতভাঙ্গা সেতুর পাশে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।