প্রধানমন্ত্রী চকরিয়ায় আসছেন শনিবার, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ওমর আলী, চকরিয়া উপকূল (কক্সবাজার)

Location :

Chakaria
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে জনসভার মঞ্চ প্রস্তুত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে জনসভার মঞ্চ প্রস্তুত |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ায় আসবেন। এদিন বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এজন্য মঞ্চ প্রস্তুতসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন কয়েক স্থরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, জনসভাকে ঘিরে তিন স্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে পেকুয়াস্থ নিজ বাড়ির দিকে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো সিডিউল মতে, শনিবার প্রধামন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করবেন। পরে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের মাছুয়াখালী খাল খননের কাজ উদ্বোধন করবেন তিনি।

দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতা ওয়াসিম আকরামের পেকুয়া মেহেরনামাস্থ কবরস্থান জিয়ারত করবেন এবং পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

দুপুর দেড়টায় নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর সোয়া ২টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা বাসটার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। সঞ্চালনার দায়িত্বে থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তাও থাকবে।