সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে
বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে |নয়া দিগন্ত

সিলেটের সীমান্ত এলাকা থেকে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির সদস্যরা। অভিযানে ভারতীয় কসমেটিক্স, গরু, মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল এবং অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা ও বাংলাদেশী রসুন আটক করা হয়। আটক চোরাচালানের সিজারমূল্য ৪৬ লাখ ৩৪ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘আটক চোরাচালানী মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’