টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামে হামিদ শেখের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে উপজেলার নাগরপাড়া গ্রামে মিজান মিয়া কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মিজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


