ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব গ্রামে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় বাচ্চু মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভান্ডাব গ্রামের মৃত বাদু মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জান যায়, বাচ্চু মিয়া শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ভান্ডাব এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।