কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হৃদয় নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইল চেয়ার উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ মার্চ) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে এ হুইল চেয়ার উপহার দেয়া হয়।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাজী মো: শাহিন, জাহাঙ্গীর আলম, ফখরুল আলম টিপু, ইমাম হোসেন, জসিম উদ্দিন, নাহিদ, শুভ, রাফিসহ আরো অনেকে।
অনুষ্ঠানে নেতারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান তাদের চলাফেরা সহজ করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ায়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।’
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



