ছাত্রশিবিরের উদ্যোগে লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা

একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী ছাত্রশিবির। আমরা ছাত্রদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ছাত্রশিবিরের উদ্যোগে লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা
ছাত্রশিবিরের উদ্যোগে লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা |নয়া দিগন্ত

একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী ছাত্রশিবির। আমরা ছাত্রদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

নাটোরের লালপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা শিবির সভাপতি জাহিদ হাসান এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা সভাপতি রাকিবুল হাসান রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান।

উপজেলা সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নয়া দিগন্তের সাংবাদিক সহকারী অধ্যাপক এহসানুল করিম তুহিন, নাটোর জেলা ছাত্রশিবির কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক ইয়াহিয়া খান, লালপুর উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।