গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পানিতে ডুবে বায়োজিদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর আখড়াপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ মিয়া আখড়াপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের আতাউর রহমান ওরফে এছার আলীর ছেলে।
স্বজনরা জানায়, শিশু বায়োজিদ বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অগোচরে পাশের জলাবদ্ধ জমিতে পরে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে আবুল কালাম আজাদ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, সামান্য অসতর্কতায় চোখের পলকে শিশুটির এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যু হলো। এতে পুরো রসুলপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব বলেন, ওই স্থানে পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি জানা নেই।



