বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ, গুম, খুনের শিকার ও চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত উপহারসমূহ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া।
অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, প্রতিবছরে গুম, খুন ও নির্যাতিত পরিবারকে ঈদ উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ফেনী জেলায় ৫০ পরিবারকে ঈদ উপহার স্বরূপ চার হাজার টাকা করে পৌঁছে দেয়া হয়।
তিনি আরো বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে যেসব ভাই শাহাদাতবরণ করেছেন কিংবা পঙ্গুত্ববরণ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সব সময় খোঁজখবর রাখেন।
বিগত সময়ের ধারাবাহিকতায় এবারো ঈদ উপহার পাঠানোয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজবাহ।



