মাধবদীতে শিশু ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আটক

মাধবদীতে সাড়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক সুমন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর মা ঝুমা আক্তার।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
মাধবদী থানা, নরসিংদী
মাধবদী থানা, নরসিংদী |নয়া দিগন্ত

মাধবদীতে সাড়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক সুমন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর মা ঝুমা আক্তার।

‎শুক্রবার (১০ এপ্রিল) মাধবদী থানায় অভিযুক্ত মাদরাসার শিক্ষক সুমন মিয়ার (৩১) বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা করা হয়। মামলা নম্বর ১৬। ১০/০৪/২০২৬।

‎মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাধবদী পৌর শহরের মাটির মসজিদ হাজী শামিমের বাড়িতে মাদরাসায়ে দারুল আকরাম মাদরাসার প্রধান শিক্ষক সুমন মিয়া ওই মাদরাসার ক্লাসরুমে প্লে—তে পড়ুয়া শিশু মেয়ের শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে স্পর্শ করে যৌন নিপীড়ন ও ধর্ষণ করে।

মাদরাসার প্রধান শিক্ষক সুমন মিয়া ময়মনসিংহ নান্দাইল সুরাশ্রম এলাকার জসেদ মিয়ার ছেলে জানা যায়।

‎ভোক্তভোগীরা ছোট মাধবদীর নাসির হুজুর এর বাড়ীর ভাড়াটিয়া।

‎পুলিশ জানায় মাদরাসার প্রধান শিক্ষক সুমন মিয়াকে আটক করেছে মাধবদী থানার পুলিশ।