উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

‘রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলে অতিথিরা
উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলে অতিথিরা |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাদার সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ের উজিরপুর উপজেলা প্রচার ও মিডিয়ায় বিভাগের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান, জেলা শূরা কর্মপরিষদ সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খাঁন। জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, থানা সেক্রেটারি খোকন সরদার প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, ‘রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ নির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এ কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’