বিতর্কিত কার্যকলাপ, আশুলিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গসহ নানা বিতর্কিত কার্যকলাপের অভিযোগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
বহিষ্কৃত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী
বহিষ্কৃত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী |নয়া দিগন্ত

শৃঙ্খলা ভঙ্গসহ নানা বিতর্কিত কার্যকলাপের অভিযোগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দফতর সম্পাদক রাজিব খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ পরিপন্থী, বিতর্কিত কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।