সিলেটে আগুনে পোড়া ও গলায় রশি বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

লাশের শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ঘটনাস্থল
ঘটনাস্থল |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জের একটি হাওর থেকে আগুনে পোড়া ও গলায় রশি বাঁধা অবস্থায় মধ্য বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপারের কোনারবন্দ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোনারবন্দ হাওরে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে। লাশের শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নয়া দিগন্তকে জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।