জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে কাজ করতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’
তিনি শুক্রবার (৩ জুলাই) সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার সেবা, নৈতিক নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির সমন্বয়ে দেশ পরিচালনার জন্য একদল যোগ্য জনশক্তি গড়ে তুলতে কাজ করছে। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখাই মুমিনের প্রকৃত পরিচয়। সংগঠনের কর্মীদের আদর্শিক চর্চা, দায়িত্বশীলতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমাদের চারিত্রিক ও আদর্শিক মানে আরো উন্নতি সাধন করতে হবে।
জালালাবাদ থানা আমির মাওলানা আলা উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কোরআন পেশ করেন মাওলানা লুৎফুর রহমান।
জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবীব ও বিমানবন্দর থানা সেক্রেটারি ফরিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমাবন্দর থানা জামায়াতের আমির শফিকুল আলম মফিক।
শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন থানা দায়িত্বশীল মাওলানা আব্দুস লতিফ, উবায়দুল হক শাহীন, আনোয়ার হোসেন পাঠান, আশফাক চৌধুরী, মারুফ আহমদ, ফয়সল আহমদ, দুলাল আহমদ, জাফর আলী ও মইনুল ইসলাম চুনু প্রমুখ।



