মধুপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের মধুপুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মধুপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মধুপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মধ্যে হঠাৎ করে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে ২টি মনোহারি দোকান, ১টি ইলেকট্রনিকস দোকান এবং ১টি চায়ের দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামাল ও নগদ অর্থসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।