হরিরামপুরে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড

পুলিশ গ্রেফতার আসামিদেরকে সংক্ষিপ্ত আদালতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য পাঠালে, আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
ইয়াবা সেবনের দায়ে গ্রেফতার পাঁচ যুবক
ইয়াবা সেবনের দায়ে গ্রেফতার পাঁচ যুবক |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক সেবনকালে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ গ্রেফতার আসামিদেরকে সংক্ষিপ্ত আদালতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য পাঠালে, আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে গোপিনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, গোপিনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি মুদি দোকানের পাশে ফাঁকা স্থানে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনগণ তাদেরকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, গোপিনাথপুর মজমপাড়া গ্রামের মরহুম বিল্লাল হোসেনের ছেলে মো: ফয়সাল হোসেন (২৪), মরহুম মজিদ বেপারীর ছেলে মুন্না মিয়া (২০), আরশেদ বেপারীর ছেলে রানা মিয়া (৩০), মরহুম এলমেস বিশ্বাসের ছেলে মো: এলিন বিশ্বাস ও হেলাল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (২৩)।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসেন জানান, গ্রেফতার আসামিদেরকে সামারি ট্রায়ালের জন্য পাঠালে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।