গাইবান্ধা-৫ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
গাইবান্ধা-৫ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গাইবান্ধা-৫ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ |নয়া দিগন্ত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) গাইবান্ধা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজীর হোসেন এ আদেশ দেন। নোটিশে প্রার্থীকে বুধবার বিকেল সাড়ে ৪টার মধ্যে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

‎আদেশে বলা হয়, ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার সময়ে ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির পরিপন্থী।

‎নোটিশে আরো উল্লেখ করা হয়, ‘কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তে নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ পাঠানো হবে না’ সে বিষয়ে নির্ধারিত সময়ে ব্যাখ্যা প্রদান করতে হবে।

‎উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী মাইক ব্যবহার করে একটি যোগদান অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়ন সহ বেশ কয়েকজন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার।

‎সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা।

এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ বিএনপি ও জাতীয় পার্টির প্রায় ৬০০-৭০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।