ভোলার লালমোহনে ইউনিসেফ’র সহায়তায় বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্যসুরক্ষা কার্যক্রমের অধীনে কেস ম্যানেজমেন্ট সম্পূর্ণকৃত সুরক্ষাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ফ্যামিলি কিডস বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে লালমোহন উপজেলা সমাজসেবা অফিসে ওই ফ্যামিলি কিডস বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কর্মকর্তা মো: শামীম হাওলাদার, সমাজসেবাকর্মী সুজয়, মেহেদী হাসান, সমাজসেবা সহকারী মো: হাফিজ উদ্দিন প্রমুখ।
জানা যায়, লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারিদ্র্য পরিবারের মো: ইউসুফ ও আরজু দম্পতির সুরক্ষাবঞ্চিত শিশু মেরু আক্তার (৭) ও একই ওয়ার্ডের মো: সোহাগ ও তানিয়া দম্পতির সুরক্ষাবঞ্চিত শিশু তানিসাকে (৩) ফ্যামিলি কিডসের আওতাধীন বড়-ছোট কম্বল চার পিস, সাবান চার পিস, টুথপেস্ট দু’ পিস, ব্রাশ দু’ পিস, মশারী চার পিস, টর্চ লাইট একটি, তোয়ালিয়া দুই পিস, ওয়াটারপ্রুফ ব্যাগ একটি ইত্যাদি দেয়া হয়।
এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুদ বলেন, ‘স্বাস্থ্যসুরক্ষা কার্যক্রম ও সুরক্ষাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আসা ইউনিসেফ’র সহায়তায় ফ্যামিলি কিডস বা সামগ্রীগুলো পেয়ে শিশু ও শিশুর পরিবার উপকৃত হয়েছে।’



