টঙ্গীতে তুলার গুদামে আগুন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
আগুন
আগুন |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে এ ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।