ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে স্থানীয় বড় বাজার শাহী মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জমিয়তে ইসলামের সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ দেলোয়ার হোসেন, আবুল বাশার, মুফতি আব্দুল বারী প্রমুখ।
বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নিরীহ ও শান্তপ্রিয় মুসলমানদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ঘরবাড়ি, দোকানপাটে আক্রমণ চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। অবিলম্বে এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা না হলে মুসলমানগণ হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে আত্মঘাতি বাণিজ্য চুক্তি করা হয়েছে তা বাতিলের জোর দাবি জানানো হয়। পরে প্ল্যাকার্ডসংবলিত এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



