কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ সৈকত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সৈকত পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, শুক্রবার রাত ৮.৫১ মিনিটের দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপরে পুলিশ তল্লাশি চালিয়ে সৈকত (২৭) নামে এক যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।
আসামি সৈকত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।



