কিশোরগঞ্জে ছেলের কাঁধে ভর করে ভোট দিলেন শতবর্ষী ওয়াদুদ

দীর্ঘদিন পরে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন দেখে তার খুব ভালো লেগেছে এবং এজন্যই তিনি অনেকটা আগ্রহ নিয়ে ছেলের কাঁধে ভর করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
শতবর্ষী আব্দুল ওয়াদুদ
শতবর্ষী আব্দুল ওয়াদুদ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-২ আসনের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ছেলের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে শতবর্ষী আব্দুল ওয়াদুদ (১১০) নামে এক বৃদ্ধকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চালিয়াগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

আব্দুল ওয়াদুদ উপজেলার পৌরসদরের চালিয়াগোপ গ্রামের বাসিন্দা।

বৃদ্ধের ছেলে জানান, তার বাবা খুব অসুস্থ, নিজে নিজে চলাফেরা করতে পারেন না। তারপরও তিনি আগ্রহ প্রকাশ করায় এক কিলোমিটার দূর থেকে কাঁধে ভর করে ভোটকেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

আব্দুল ওয়াদুদ জানান, দীর্ঘদিন পরে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন দেখে তার খুব ভালো লেগেছে এবং এজন্যই তিনি অনেকটা আগ্রহ নিয়ে ছেলের কাঁধে ভর করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এছাড়াও উপজেলার কয়েকটি কেন্দ্রে এমন কিছু চিত্র দেখা যায়, যেখানে অসুস্থ, বৃদ্ধ পুরুষ ও নারী ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে কষ্ট করে হলেও ভোটকেন্দ্রে হাজির হয়েছেন। নির্বাচনের পরিবেশ দেখে তারা স্বস্তি প্রকাশ করেছেন।