রাণীনগরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে এক শ’ টাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকের আড্ডা চলছে এমন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (৩০), একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলীকে (২১) আটক করা হয়।

পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে এক শ’ টাকা করে জরিমানা করা হয়।

একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩২) নামে আরো এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড এবং এক শ’ টাকা জরিমানা করা হয়। জনি নওগাঁ সদর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

দণ্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানিয়েছে।