পরিবারের দাবি, ইরি স্কিম নিয়ে বিরোধের জের

মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা

কুমিল্লার মুরাদনগরে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা
মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে পুকুরে ভেসে থাকা অবস্থায় নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি একটি ইরি স্কিম প্রকল্পের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাত প্রায় ৮টার দিকে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার ইরি স্কিম পরিচালনা করে আসছিলেন। সেই স্কিম নিয়ে অনেকেই তার সাথে বিরোধিতা করে আসছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি।

পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।