দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান

সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। পেশিশক্তি প্রয়োগ করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেয়া যায় না। যারা চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি করে, তারা চাঁদাবাজি বন্ধ করবে এমন কথা জনগণ বিশ্বাস করে না।

Location :

Natore
নলডাঙ্গা  উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান  নাটোর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী
নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান নাটোর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী |নয়া দিগন্ত

নলডাঙ্গা ( নাটোর) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজমুক্ত ইনসাফ ও সুখিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোনো ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবেনা।"

শনিবার (৩১জানুয়ারি) সন্ধায় নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, "সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। পেশিশক্তি প্রয়োগ করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেয়া যায় না। যারা চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি করে, তারা চাঁদাবাজি বন্ধ করবে এমন কথা জনগণ বিশ্বাস করে না। দেশের মানুষ এখন সুস্থ, মানবিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে। সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে। সারাদেশের মানুষের মধ্যে ইতোমধ্যেই পরিবর্তনের সুর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জনগণ আর মুখের কথা নয়, বাস্তব ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেখতে চায়। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি বলে তিনি মন্তব্য করেন।"

পথসভায় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জিয়াউল হক জিয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, নলডাঙ্গা থানা আমীর মাওলানা মো. আব্দুর রব, নাটোর শহর শাখার আমির মো. রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণের থানা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন, খাজুরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রউফ সহ প্রমুখ।