নিয়ামতপুরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার

প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে হিসেবে নিয়ামতপুর উপজেলার মোট ৭৫টি ভোটকেন্দ্রে সর্বমোট ৯৭৫ জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন।

মো: জামাল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ)

Location :

Niamatpur
নিয়ামতপুর
নিয়ামতপুর |নয়া দিগন্ত

নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে হিসেবে নিয়ামতপুর উপজেলার মোট ৭৫টি ভোটকেন্দ্রে সর্বমোট ৯৭৫ জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন।

এই সদস্যরা ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাহারা, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রয়োজনে তারা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনের আগে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।

পর্যাপ্তসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের ফলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।