বরগুনায় ৩৫০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি বাস সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে সাখাওয়াত হোসেন পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna Sadar
ইয়াবাসহ আটক মাদককারবারি সাখাওয়াত হোসেন
ইয়াবাসহ আটক মাদককারবারি সাখাওয়াত হোসেন |নয়া দিগন্ত

বরগুনা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) কুদরত ই খুদা। এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদককারবারি সাখাওয়াত হোসেন বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরগুনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি বাস সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে সাখাওয়াত হোসেন পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সাখাওয়াত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো: কুদরত-ই-খুদা বলেন, বরগুনাকে মাদকমুক্ত রাখতে আমরা কোনো ধরনের ছাড় দেবো না। মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।